1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেন জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন আইসিটি মন্ত্রী বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি ফ্যাসিস্ট সরকারের চিত্র এই হাসপাতালে এসে দেখতে পারেন: পর্যটনমন্ত্রী উন্নয়নের সুফল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দল ঘোষণার ৯০ মিনিট আগেই সব জানতে পারি: কোহলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৮০ Time View

ভারতের এক দিনের দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর পরে এই প্রথম মুখ খুললেন বিরাট কোহলী। তিনি জানালেন, কেন তাঁকে অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তা তিনি বুঝতে পারছেন। তবে যে ভাবে তাঁকে সেই খবর দেওয়া হয়েছে তাতে খুশি নন তিনি।

বুধবার সাংবাদিক বৈঠক করে কোহলী বলেন, ‘‘আমি বুঝতে পারছি কেন আমাকে সরানো হয়েছে। বিসিসিআই সম্পূর্ণ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমার কোনও সিদ্ধান্ত বা কার্যকলাপ কোনও দিন দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি।’’

তবে যে ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে সে কথা জানিয়েছে তাতে তিনি খুশি নন। কোহলী বলেন, ‘‘বিসিসিআই-এর সঙ্গে আমার কোনও কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ৯০ মিনিট আগে আমাকে ফোন করেন নির্বাচকরা। ফোন ছাড়ার আগে পাঁচ নির্বাচক আমাকে জানান আমি আর এক দিনের দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি, ঠিক আছে।’’ কোহলীর এই বক্তব্য থেকে পরিষ্কার তাঁর সঙ্গে কোনও আলোচনা না করেই এক দিনের দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাঁকে।

সম্প্রতি শোনা যায়, দক্ষিণ আফ্রিকায় এক দিনের সিরিজ খেলবেন না কোহলী। মেয়ের জন্মদিন থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বিসিসিআই-এর কাছে নাকি সেই অনুরোধ করেছেন কোহলী। যদিও তার পরে শোনা যায়, কোহলী নাকি এই রকমের কোনও অনুরোধ করেননি। শুরু হয় বিতর্ক। তার মধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন জানান, কোহলী খেলবেন না বলে আবেদন করেছেন। তাতে বিতর্ক আরও বাড়ে। অবশ্য বুধবার সব জল্পনার অবসান করেন কোহলী নিজে। সাংবাদিক বৈঠক করে ভারতের টেস্ট দলের অধিনায়ক জানিয়ে দেন, তিনি এক দিনের সিরিজ খেলবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ