1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

এবার লড়াই করে হারল ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৭ Time View

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো আর উড়ে যায়নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে লড়াই করল তারা। কিন্তু শেষ মুহূর্তের লড়াইয়ে আর পাকিস্তানের কাছে পারল না নিকোলাস পুরানের দল। মাত্র ৯ রানের ব্যবধানে হেরেছে ক্যারিবীয়রা।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে পাকিস্তান। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ৩১ রানের মাথায় আউট হন সামরাহ ব্রুকস। ১০ রান করে আউট হন তিনি। এরপর নিকোলাস পুরান করেন ২৬ রান। রোভমান পাওয়েল করেন ৪ রান। ওডেন স্মিথ করেন ১২ রান। ওপেনার ব্র্যান্ডন কিং পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ৬৭ রান করে। ৪৩ বলে ৬টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি।

রোমারিও শেফার্ড ১৯ বলে করেন ৩৫ রান। তিনি থেকে যান অপরাজিত। কিন্তু বাকি ব্যাটররা একের পর এক উইকেট বিলাতে থাকেন। শেষ বলে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অলআউট হয়ে যায়।

শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন ২৬ রান দিয়ে। এরপর মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ