1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বার্সাকে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতল বোকা জুনিয়র্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৮ Time View

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনার স্মরণে আয়োজন করা হয় ম্যারাডোনা কাপের। তাতে টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে প্রথমবারের মতো ম্যারাডোনা কাপ জিতল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।

মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা।

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাদোনার স্মরণে দুই দলের লড়াই হলো হাড্ডা-হাড্ডি। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।

ম্যাচের ৫০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কৌতিনিয়োর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল।

কিন্তু এ লিড বার্সা ধরে রাখতে পারেনি। ৭৭তম মিনিটে এসেকিয়েল সেবাইয়োসের গোলে সমতা আনে বোকা।

সমতায় ম্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। ম্যাচটি সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি।

পেনাল্টিতে প্রথম দুই শট গোল করলেও তৃতীয় শট ঠেকিয়ে দেন বোকার গোললক্ষক। আর চতুর্থ শটবি বাইরে মারলে ম্যাচ জিতে বোকা জুনিয়রস।

প্রথমবারের মতো আয়োজিত ম্যারাডোনা কাপের মুকুট পরল ফুটবল কিংবদন্তির দেশেরই ক্লাব বোকা জুনিয়র্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ