1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

লিডসের জালে ম্যান সিটির ৭ গোল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে গত দশকের সফলতম দল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে নিজেদের ডেরায় পেয়ে লিডস ইউনাইটেডের সঙ্গে রীতিমতো ছেলেখেলাই করেছে তারা। ম্যাচের ৮ থেকে ৭৮- এই ৭০ মিনিটের মধ্যে সাত গোল করেছে পেপ গার্দিওলার।

ইতিহাদ স্টেডিয়ামে লিগে নিজেদের ১৭তম ম্যাচটিতে লিডসকে ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজরা। ম্যাচে জোড়া গোল করেছেন শুধু ডি ব্রুইন। অন্য পাঁচজন করেছেন একটি করে গোল।

একচ্ছত্র আধিপত্য বিস্তার করা ম্যাচে জাল বরাবর ১৫টি শট নেয় ম্যান সিটি। ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেয় তারা, স্কোরশিটে নাম তোলেন ফিল ফোডেন। মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেন জ্যাক গ্রিলিশ। বিরতিতে যাওয়ার আগে ৩২ মিনিটের মাথায় ডি ব্রুইনের হয়ে ৩-০ হয় স্কোরলাইন।

দ্বিতীয়ার্ধে ফিরে আরও চার গোল করে সিটিজেনরা। রিয়াদ মাহরেজের পা থেকে আসে চতুর্থ গোল। পরে ৬২ মিনিটের সময় গোল করে হ্যাটট্রিকের সম্ভবনা জাগান ডি ব্রুইন। তা আর হয়নি। তবে ৭৪ মিনিটে জন স্টোনস ও ৭৮ মিনিটে নাথাক একের গোলে বড় জয় নিশ্চিত হয় ম্যান সিটির।

লিগের ১৭ ম্যাচ শেষে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ম্যান সিটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস। দুই নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ