1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

টানা ৩ দিনের ছুটিতে দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৬ Time View

আগামী ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবস। এদিন দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটি। পরের দুদিন শুক্র ও শনিবার (১৭ এবং ১৮ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে ৩ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এ ছাড়া অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। বিজয় দিবস আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এসব প্রতিষ্ঠানে কর্মরতরাও দুদিন ছুটি পাচ্ছেন।

সাধারণত ঈদ ছাড়া সরকারি চাকরিজীবীদের একটানা ৩ দিনের ছুটির নজির কম। তবে বৃহস্পতিবার অথবা রবিবার নির্ধারিত কোনো ছুটি থাকলে একটানা ৩ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

২০২১ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি। সাধারণ ছুটির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস (১ মে), ৭ মে জুমাতুল বিদা, ১৪ মে ঈদুল ফিতর, ২৬ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২১ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৩০ আগস্ট জন্মাষ্টমী, ১৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

এ ছাড়া নির্বাহী আদেশে মোট ছুটি ছিল ৮ দিন। শবেবরাত, বাংলা নববর্ষ, শবেকদর, ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ঈদুল আজহার আগে ও পরের দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ