1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩১২ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল করোনার বুস্টার ডোজ নিয়েছিলেন ওবায়দুল কাদের। এর পর তার জ্বর আসে। আজ সকালে তাকে বিএসএমএমইউ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তিনি বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন।

শেখ ওয়ালিদ জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে সকাল সাড়ে ১০টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে রুটিন চেকআপের জন্য নিয়ে আসা হয়। সেখানে তার রুটিন চেকআপ চলছে।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস সেখানে অবস্থান করে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মে মাসে দেশে ফেরেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ