1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

অবকাঠামোগত উন্নয়ন ও স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে বলে উল্লেখ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। পণ্যবৈচিত্র্য ও পণ্যের গুণগত মানোন্নয়নের কারণে বিদেশেও রপ্তানি বেড়েছে।

বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক মিথষ্ক্রিয়া সম্প্রসারিত করতে পারলে বাণিজ্য অংশীদাররা এদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরো উদ্বুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএমসিসিআই সভাপতি রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিমের প্রেরিত বার্তা শোনানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এতে বিএমসিসিআইয়ের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ২০তম বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বিএমসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ