1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

তথ্যপ্রযুক্তির ব্যবহার গ্রাহক সেবার মান বাড়াবে : জ্বালানি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তথ্যপ্রযুক্তি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য লাঘব করে দুর্নীতিবিহীন সেবা ব্যবস্থা তৈরি করবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার গ্রাহক সেবার মান বাড়াবে।

রোববার (১২ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। আত্মনির্ভরশীল আধুনিক প্রতিষ্ঠান গড়তে অবশ্যই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেবার মান বাড়াতে অন্যান্য বিতরণ কোম্পানিগুলোকেও দ্রুত ডিজিটালাইজড করা হচ্ছে। ইন্টার কানেক্টিভ ওয়েব সাইট এখন সময়ের দাবি। ডিপিডিসির আন্ডার গ্রাউন্ড প্রকল্পের মধ্যে আরও গ্রাহকবান্ধব প্রকল্প নিতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, গত ৩১ অক্টোবর পর্যন্ত ডিপিডিসির গ্রাহক সংখ্যা ১৫ লাখ ২৩ হাজার ৮৪৭ জন। কল সেন্টার, কিয়স্ক বেইজড ওয়ানস্টপ কাস্টমার সার্ভিস, মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহকের অভিযোগ গ্রহণ ও সমাধান, ইন্টারেকটিভ ওয়েবসাইট প্রভৃতির মাধ্যমে ডিপিডিসি গ্রাহক সেবা দিয়ে আসছে।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ