1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

শিক্ষার্থীদের বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে শিক্ষামন্ত্রীর আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়াতে ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের (দেশের) অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হবে। বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জনের মূল হাতিয়ার। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ, তা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে মুখস্থবিদ্যা নির্ভর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য শিক্ষা নয়, বরং (বিদ্যার ও জ্ঞানের) প্রয়োগও শিখতে হবে। এর মাধ্যমে শিক্ষা পূর্ণতা পাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ