1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

বাহুবলীর রেকর্ড ভাঙ্গছে ‘আরআরআর’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

এস এস রাজামৌলি ভারতের দক্ষিণী সিনেমার এই নির্মাতা দুই পর্বের ‘বাহুবলী’ বানিয়ে বিশ্বজয় করেছেন। ঝড় তুলেছিলেন বক্স অফিসে। তৈরি করেন নতুন মাইলফলক। সফল এই নির্মাতার নতুন সিনেমা ‘আরআরআর’। জানা গেছে, সিনেমাটির বাজেট ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি রুপির মধ্যে।

বিশাল বাজেটের এই সিনেমার ট্রেলার অবশেষে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) একাধিক ভাষায় ট্রেলার প্রকাশ করা হয়। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারটি দেখেই বিস্মিত দর্শকরা। সিনেমাকেন্দ্রিক বিভিন্ন পেজ, গ্রুপে শুরু হয়েছে তুমুল আলোচনা। ধারণা করা হচ্ছে, ভারতীয় সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে ‘আরআরআর’। মুক্তির আগেই ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা যায়। স্বত্ত্ব বিক্রির মাধ্যমে ইতোমধ্যে নাকি ৪০০ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি।

ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা। এখানে যেমন ব্রিটিশদের নির্যাতন তুলে ধরা হয়েছে, তেমনি ভারতীয়দের তীব্র প্রতিবাদের চিত্রও অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রায়ন, গ্রাফিক্স, ভিএফএক্স সব কিছুতেই চোখ ধাঁধানো অবস্থা। যেখানে একসঙ্গে অভিনয় করছেন সাউথ সুপারস্টার রাম চরণ, জুনিয়র এনটিআর, বলিউডের অজয় দেবগন, আলিয়া ভাটের মতো তারকারা।

২০১৮ সালের মার্চে ‘আরআরআর’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। গত বছরের ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও মহামারির কারণে সেটা সম্ভব হয়নি। তাই আগামী ৭ জানুয়ারি বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ