1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

মুরাদ যা করেছেন তা ছাত্রদল থেকে শিখে এসেছেন: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৭০ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি যা করেছেন তা ছাত্রদল থেকে শিখে এসেছেন। সেখান থেকে পাওয়া শিক্ষার ফল এটি।’

বুধবার সকালে ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ডা. মুরাদ যে আচরণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মীর পক্ষে এমন আচরণ করা সম্ভব নয়। বিএনপির নেতা তারেক রহমানও বিভিন্ন সময় এমন আচরণ করেন। বিএনপি এমন রাজনীতিই করে থাকে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি।’

বিএনপি খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনীতি করছে বলে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার নামে প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, দেশব্যাপী অরাজকতা তৈরি করে। কিন্তু রাষ্ট্র্রপতির কাছে ক্ষমা চায় না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা করা হতে পারে। ক্ষমা চাইলে, দণ্ড মওকুফ হলে তিনি যে কোনো যায়গায় স্বাধীনভাবে গিয়ে চিকিৎসা নিতে পারেন। ক্ষমা না চাইলে কাজ হবে না। দণ্ড স্থগিত করে তাকে বাইরে পাঠানোর সুযোগ নেই। বিএনপি নাটক করছে। দেশে অনেক উন্নত চিকিৎসা আছে। খালেদা জিয়া সে চিকিৎসা পাচ্ছেন।’

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সম্প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ