1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৯ Time View

মুম্বাই থেকে হবু বর-কনে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ পৌঁছে গেছেন রাজস্থানের সিক্স সেন্স দুর্গতে। সেখানেই বসার কথা তাদের বিয়ের আসরের। তবে এর আগেই তৈরি হলো নতুন জটিলতা।

এবার ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। শুধু ভিকি-ক্যাটরিনাই নয়, যে দুর্গে তাদের বিয়ে তার ম্যানেজার ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধেও জানানো হয়েছে অভিযোগ। নইত্রাবিন্দ সিং নামের এক আইনজীবী এ অভিযোগ করেন।

ভিকি-ক্যাটরিনার বিয়ের আসর বসতে চলেছে তা সাওয়াই মাধোপুর জেলার একটি প্রাচীন দুর্গে। বর্তমানে বিলাসবহুল পাঁচতারা রিসোর্টে পরিণত করা হয়েছে এটিকে। এ এলাকাতেই অবস্থিত চৌথ মায়ের (আঞ্চলিক দেবী) মন্দির। প্রতিদিন হাজার হাজার ভক্ত সেই মন্দিরে পুজো দিতে যান। কিন্তু ভিকি-ক্যাটের বিয়ের হোটেল ওই মন্দিরেই যাত্রাপথে উপস্থিত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে জেলা কালেক্টরের অনুমতি অনুসারে আগামী ৬-১২ ডিসেম্বর সেই রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ কারণেই পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

অভিযোগপত্রে ওই আইনজীবী উল্লেখ করেছেন, ভিকি-ক্যাটরিনার বিয়ের কারণে দেবী মা যেন নিত্যপূজা থেকে বঞ্চিত না হন। ভক্তদের জন্য যে কোনো প্রকারেই যাতে মন্দিরের রাস্তা খুলে দেওয়া হয়।

সূত্র বলছে, মেহেদি ও সংগীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। টানা তিন দিন চলবে তাদের বিয়ের অনুষ্ঠান। রাজস্থান থেকে এসে মুম্বাইয়ে বড়সড় রিসেপশন পার্টির পরিকল্পনা আছে ভিকি-ক্যাটরিনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ