1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় এই রোগে মৃত্যু হয়েছে ৬ জন। এ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ১ জনে। গতকালও ৬ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ০৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ০৭ শতাংশ, আজ তা কমে হয়েছে ১ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৭ জন। গতকাল ১৬ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৭৬ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। গতকাল ১ দশমিক ২৩ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। গতকাল মারা গেছেন ২ জন।

আজ ঢাকা বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ