1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ওয়াটফোর্ডকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫১ Time View

একের পর এক আক্রমণে ম্যাচজুড়ে ওয়াটফোর্ডকে কোণঠাসা করে রাখল ম্যানচেস্টার সিটি। দারুণ পারফরম্যান্সে বের্নার্দো সিলভা করলেন জোড়া গোল। জালের দেখা পেলেন রাহিম স্টার্লিংও। দাপুটে জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পেপ গার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ম্যাচে ৩-১ গোলে জিতেছে সিটি।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। বাঁ দিক থেকে ফিল ফোডেনের ক্রসে কাছ থেকে বল জালে পাঠান অরক্ষিত স্টার্লিং। এরপর অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি ওয়াটফোর্ড গোলরক্ষক বাখমান। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। শুরুতে ইলকাই গিনদোয়ানের শট ফেরান বাখমান। আলগা বল পেয়ে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন সিলভা।

৬২তম মিনিটে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন গিনদোয়ান। পরের মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন সিলভা। কাইল ওয়াকারের পাস ডান দিকে পান তিনি। এরপর বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্টে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার।

দুই মিনিট পর জ্যাক গ্রিলিশের শট ক্রসবারের ওপরে পড়ে বাইরে চলে যায়। একটু পর তাকে ও গিনদোয়ানকে তুলে নিয়ে কেভিন ডে ব্রুইনে ও রিয়াদ মাহরেজকে নামান কোচ গার্দিওলা। ৭৫তম মিনিটে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড চুচো এরনান্দেস। শুরুতে তার শট পোস্টে লেগে ফেরে। এরপর দুরূহ কোণ থেকে তার ফিরতি শট এদেরসনের হাতে লেগে জালে জড়ায়।

১৫ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৩৫। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জেতা লিভারপুল ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। চেলসি ৩৩ পয়েন্ট নিয়ে তিনে আছে। ২৭ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম।

এক ম্যাচ কম খেলা আর্সেনাল ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ