1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আমিরাতের টি২০ লিগে দল কিনলেন রোনালদোদের মালিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৬৭ Time View

এবার ক্রিকেটে নাম লেখালো বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শিগগিরই শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে দল কিনেছে রোনালদোদের ক্লাবের মালিক ল্যান্সার ক্যাপিট্যাল।

গত সপ্তাহে আমিরাতের টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজি কেনার খবর নিশ্চিত করেছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। এবার তাদের সঙ্গে যুক্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষও।

ল্যান্সার ক্যাপিট্যালের চেয়ারম্যান আভ্রাম গ্লেজার এক বিবৃতিতে বলেছেন, ‘আমিরাতের টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমিরাতের এই লিগটি বিশ্বমানের হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে। যা এই অঞ্চলে ক্রিকেটের প্রচার-প্রসারেও বড় ভূমিকা রাখবে।’

আমিরাতের লিগে দল নেওয়ার আগে গত মাসে আইপিএলের নতুন দুই দলের একটির মালিকানা পাওয়ার জন্যও বিড করেছিল ল্যান্সার ক্যাপিট্যাল। কিন্তু শেষ পর্যন্ত আরপিএসজি এবং সিভিসি ক্যাপিট্যালের সঙ্গে নিলামে পেরে ওঠেনি তারা। এ দুই গ্রুপ পেয়ে যায় লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ানস ও ম্যানচেস্টার ইউনাইটেডের পর আমিরাতের লিগে দল কিনতে পারে নাইট রাইডার্সের মালিকও। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের মালিকপক্ষও আমিরাতের লিগে দল কেনার প্রতি আগ্রহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ