1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

পাঁচ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৬ Time View

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, পাঁচ পৌরসভার ভোট আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয়।

পাঁচ পৌরসভাগুলো হচ্ছে নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী ও স্থগিত থাকা নাটোর পৌরসভা। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, নাটোর পৌরসভায় নতুন প্রার্থীদের মনোনয়ন জমার সুযোগ দিয়ে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত হয়েছিল, সে পর্যায় থেকে ভোটের কাজ শুরু হবে। তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের নতুন করে দিতে হবে না।

তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ