1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনায় ক্ষতিগ্রস্ত অভিবাসীদের চাকরিতে পুনঃস্থাপনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাসের কারণে কর্মচ্যুত এবং দেশে ফিরে আসা সব অভিবাসী কর্মীকে দ্রুত স্বাগতিক দেশগুলোতে চাকরিতে পুনঃস্থাপন করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৯ নভেম্বর) জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সভায় ড. মোমেন অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকরির নিশ্চয়তাসহ তাদের সব ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও স্বাগতিক দেশগুলোকে আহ্বান জানান। তিনি সব অভিবাসী কর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপর জোর দেন।

মোমেন বলেন, অভিবাসী কর্মীরা তাদের স্বদেশ এবং স্বাগতিক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অভিবাসী কর্মীদের আয়ের মাধ্যমে লাখ লাখ পরিবারের জীবিকা সংস্থান হয়।

এ সময় করোনার কারণে চাকরি হারিয়ে বাংলাদেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের পুনর্বাসন করার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মন্ত্রী সবাইকে অবহিত করেন।

কোভিড-১৯ মহামারি থেকে টেকসই পুনরুদ্ধারের জন্য সব অভিবাসী কর্মীকে পুনরুদ্ধার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা অতি জরুরি বলে সভায় উল্লেখ করেন মোমেন। এ ছাড়া তিনি অভিবাসী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাগতিক দেশগুলোকে যথাযথ আইনি রক্ষাকবচের ওপর গুরুত্বারোপ করেন।

আইওএমের মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো এই উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করেন। কলম্বিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলার রাষ্ট্রপতিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি এ সভায় যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ