1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বর্ষসেরা স্ট্রাইকার লেভানডোভস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫২ Time View

ব্যালন ডি’অর অ্যাওয়ার্ডে প্রথমবার চালু হওয়া বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবের্ত লেভানডোভস্কি।

প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে লেভানডোভস্কির হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।

২০২০ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী লেভানডোভস্কির গত মৌসুমটাও কাটে দুর্দান্ত। বুন্ডেসলিগায় ৪১ গোল করে তিনিই ছিলেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা।

বায়ার্নের হয়ে গত মৌসুমে বুন্দেসলিগা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন জার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড। জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

৩৩ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে গত মৌসুমে ১১ ম্যাচে গোল করেন ৯টি। এর মধ্যে তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির টানা তিন আসরে গোল করার কীর্তিও গড়েন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ