1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

দেশের সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সারা দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব পোর্ট অফ এন্ট্রিতে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে সবাইকে নিয়মিত মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক মো. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, নতুন এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

অধ্যাপক নাজমুল ইসলাম উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি নতুন ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে। সেই বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। আমাদের সকল পোর্ট অব এন্ট্রিতে সতর্কবার্তা দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বিভিন্ন পর্যায়ে পাওয়া ডকুমেন্ট পরীক্ষা-নিরীক্ষা করছেন, সভায় বসছেন। তার কথায়, ‘সেই সভা থেকে আমরা সকলের জন্য মঙ্গল এবং মানুষকে নিরাপত্তা দিতে যেসব কার্যকর উদ্যোগ নিতে হয়, সেগুলো গ্রহণ করতে যাচ্ছি।

সাধারণ মানুষের প্রতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের আহ্বান, কোনোভাবেই আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ মোকাবিলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার মেনে চলতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ