1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলায় নেই চক্ষু বিশেষজ্ঞ, প্রায় এক কোটি মানুষের ভরসা শেবাচিম ‘কারিগরি শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে হবে’ সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নাঈমকে চাপা দেয়া সেই চালকের ফাঁসি চাইলেন মেয়র তাপসও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৫০ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটর ডেমের ছাত্র নাঈম হাসানের হত্যাকারী সেই গাড়িচালকের ফাঁসির দাবি জানিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নাঈম হত্যার প্রতিবাদের নগর ভবনের সামনে অবস্থান নেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে এই দাবি জানান মেয়র তাপস।

নিহত নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ করবে দক্ষিণ সিটি করপোরেশন বলে আশ্বাস দেন ডিএসসিসি মেয়র।

জানা যায়, মেয়রের কাছে শিক্ষার্থীরা তাদের দাবি জমা দেওয়ার জন্য নগর ভবনের সামনে যান। কিন্তু মেয়রের দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা নগর ভবনের গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এর আগে গুলিস্তানে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

এই আগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সহপাঠী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তারা গুলিস্তানের অবরোধ তুলে নেন।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ