1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

আর্জেন্টিনার হয়ে আরেকটি ফাইনাল খেলতে চাই : মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫২ Time View

২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা- টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে ২০২১ সাল হতাশ করেনি লিওনেল মেসিদের।

কোপা আমেরিকা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আরও একটি মারাকানা ট্র্যাজেডি উপহার দিয়ে শিরোপা নিয়েই ঘরে ফিরেছে আলবিসেলেস্তেরা। এখন তাদের চোখ ২০২২ সালের কাতার বিশ্বকাপের দিকে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাতীয় দলের হয়ে শিরোপা খরা কাটানোর পর এবার আরও একটি ফাইনাল খেলার স্বপ্ন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। সেই ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক না কেনো, নিজ দলকে নিয়ে আরেকটি ফাইনাল খেলে লক্ষ্য অর্জন করতে চান মেসি।

মঙ্গলবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘নিঃসন্দেহে (বিশ্বকাপ ফাইনাল) হতে পারে স্পেন বা যে কোনো দলের বিপক্ষেই। আমি আরেকটি ফাইনালে খেলতে চাই এবং আরেকটি লক্ষ্য অর্জন করতে চাই। সেই উদ্দীপনা ও স্বপ্নটা সবসময়ই আছে।’

এ সময় স্বাভাবিকভাবেই চলে আসে কোপা আমেরিকার প্রসঙ্গ। এ সুখস্মৃতির বিষয়ে মেসির ভাষ্য, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জয় অসাধারণ ও অবিশ্বাস্য কিছু। কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আমি একটি লক্ষ্য পূরণ করতে পেরেছি যার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমি এর আগেও বেশ কয়েকবার খুব কাছাকাছি গিয়েও শিরোপাটি জিততে পারিনি। এবার আমরা দুর্দান্তভাবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এখন আমরা আরও এগিয়ে যেতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ