1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

জ্ঞান-বিজ্ঞানে বাঙালিরা অনেক এগিয়ে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা বিশ্বের অনেক জনগোষ্ঠীর থেকে এগিয়ে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতিগত উন্নয়নের জন্য বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন আত্মিক উন্নয়ন। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গাছের প্রাণ আবিষ্কার করেছেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বাঙালিরা জ্ঞান-বিজ্ঞান কৃষ্টি সংস্কৃতিতে যেমন আগে থেকেই এগিয়ে, এখন অর্থনীতিতেও বাংলাদেশ বিশ্বের ৩১তম দেশের স্থান অর্জন করেছে। মাথাপিছু আয়ে ২০১৫ সালে পাকিস্তানকে ছাড়িয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তার হাতেই বেসরকারি টেলিভিশনের সূচনা বলে জানান তিনি। ড. হাছান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের অভূতপূর্ব প্রসার ঘটেছে যা গণতন্ত্র বিকাশের অন্যতম সহায়ক।

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব আয়োজিত ২৭তম ট্রাব এওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ।ভ

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, পরিবেশবিদ ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং প্রয়াত অভিনেতা মাহমুদ সাজ্জাদকে (মরণোত্তর) ট্রাব লাইফটাইম এচিভমেন্ট সম্মাননায় ভূষিত করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ