1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ডিএসইতে লেনদেন ছাড়াল ১৫০০ কোটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কর্মদিবসের লেনদেন। তবে লেনদেন ছাড়িয়েছে ১৫০০ কোটি টাকা।

বুধবার (১৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তথ্য পর্যালোচনা করে এ চিত্র দেখা যায়।

ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ১০ মিনিট সূচক ঊর্ধ্বমুখী থাকলেও পরমুহূর্তেই তা পড়ে যায়। সারাদিনই সূচকের অবনমন দেখা যায়। শেষ দিকে কিছুটা বাড়লে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক কমেছে শূণ্য দশমিক ৬ পয়েন্ট এবং ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৪৮৪ পয়েন্ট এবং ২ হাজার ৬৮৩ পয়েন্টে।

বাজারটিতে দিনভার লেনদেনে অংশ নিয়েছে ৩৬৬টি কোম্পানি। এরমধ্যে কমেছে ১৭৭টি কোম্পানির, বেড়েছে ১৫২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসেবে আজকে লেনদেন বেড়েছে ১৫১ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা আইএফআইসির লেনদেন হয়েছে ১২০ কোটি ৪০ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো কোম্পানির লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা ডেলটা লাইফের লেনদেন হয়েছে ৬৫ কোটি ৭ লাখ টাকা।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে, ওরিয়ন ফার্ম, এনআরবিসি ব্যাংক, ফরচুন, জিনেক্স, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও কাট্টলি টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সার্বিক মূল্য সূচক সিএএসপিআই গতদিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৪২ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ