1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ভারতে আকাশপথে পর্যটন ভিসা চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

আকাশপথে চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। আজ সোমবার (১৫ নভেম্বর) থেকে ১২০ দিনের জন্য ভিসা দেওয়া হচ্ছে। তবে পর্যটকরা এক ভ্রমণে ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এর আগে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন।

ওই সময় তিনি বলেন, ‘এখনো করোনার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই আকাশপথে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। এ প্রক্রিয়া ধীরে ধীরে চালু করা হবে। পর্যায়ক্রমে সড়ক ও রেলপথে ভিসা চালু করা হবে। সব স্বাভাবিক হলে ভ্রমণ আরও সহজ হবে।’

এর আগে গত ১৫ অক্টোবর থেকে ভারত সরকার বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে। তবে পর্যটকদের শুধু চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তারা ১৫ নভেম্বর থেকে সুযোগ পাচ্ছেন।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ