1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

দেশে টিকা পেতে নিবন্ধন করেছে ৬ কোটি ৬৫ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৬২ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৩৬৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪৯ হাজার ২০১ জন নিবন্ধন করেছেন।

রাজধানীসহ সারাদেশে রবিবার (১৪ নভেম্বর) একদিনে আরও ৬ লাখ ১৭ হাজার ২৫২ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৫৩৭ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৭১৫ জন।

সব মিলিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৩০৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ