1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ধারের টাকা ফেরত না দিতে বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুন : র‌্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪০ Time View

বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শাহীদের কাছ থেকে ধার নেওয়া ১২ লাখ টাকা ফেরত না দিতে তাকে খুন করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, জাকির হোসেন এ হত‌্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি আনোয়ার শাহীদকে খুন করে দিনাজপুরে পালিয়ে যান।

আজ সোমবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ঘটনার পর সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। এর পরই মূলত জাকিরসহ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করা।’

গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তার মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আনোয়ার শাহীদ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বাসা মিরপুর হলেও একজন ফোন করলে তিনি কল্যাণপুর যান। শ্যামলী হানিফ কাউন্টার পৌঁছামাত্র অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ