1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিবন্ধিত ৫৭০ প্রতিষ্ঠানের ১৫ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১০৪ Time View

চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত  ৫৭০টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এসব শিল্প প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগ ১৫ হাজার ৩৫৩ কোটি টাকা।

বৃহস্পতিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, তিন মাসে মোট নিবন্ধিত শিল্পের মধ্যে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগে নিবন্ধিত ৪৫৮টি শিল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৪ হাজার ৩১০ কোটি টাকা এবং ১৭টি শতভাগ বিদেশি ও ৩২টি যৌথ বিনিয়োগে নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৪৯টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৪৩ কোটি টাকা।

বিগত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত মোট ৫০৮টি শিল্প  ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১৫ হাজার ৪৬১ কোটি টাকা। এ অনুযায়ী প্রতিবেদনাধীন ত্রৈমাসিকে বিগত ত্রৈমাসিকের তুলনায় নিবন্ধিত মোট বিনিয়োগ হ্রাস পেয়েছে শতকরা ৬ দশমিক ৯৮ ভাগ।

প্রতিবেদনাধীন ত্রৈমাসিকে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব এসেছে সেবাখাতে শতকরা ৩১ দশমিক ৫১ ভাগ, বস্ত্রখাতে শতকরা ২৭ দশমিক ২৯ভাগ, রসায়ন খাতে শতকরা ২০ দশমিক ২৭ ভাগ, কৃষিভিত্তিক শিল্পখাতে শতকরা ৭ দশমিক ৭৫ ভাগ ও অন্যান্য খাতে শতকরা ১৩ দশমিক ১৮ ভাগ। আলোচ্য ত্রৈমাসিকে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত  ৫০৭টি শিল্পে মোট ১ লাখ ১১ হাজার ৬৩০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ