1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

১২ ডিসেম্বর টেলিটকের পরীক্ষামূলক ফাইভ-জি চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফাইভ-জি। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এই সেবা চালু করবে বলে জানিয়েছেন অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবন মিলনায়তনে টেলিটক আয়োজিত ‘ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ফাইভজির পরীক্ষামূলক অপারেশন সফল হলে ২০২২ সালের মধ্যে ফাইভ-জি সীমিত পরিসরে রাজধানীতে চালু করা হবে। ঢাকায় টেলিটকের ২০০টি টাওয়ারের মাধ্যমে এই সেবা চালু করা হবে।

কর্মশালায় টেলিটকের মহাব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ফাইভ-জি সেবা চালু করতে তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পায় টেলিটক। প্রতিষ্ঠানটি তরঙ্গ বরাদ্দ পেতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করলে ২৫৪তম কমিশন বৈঠকে টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, টেলিটক নিজেদের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি এলাকায় (সাইট) প্রাথমিকভাবে ফাইভ-জি সেবা চালু করবে। পরবর্তীকালে একটি প্রকল্পের আওতায় ঢাকাকেন্দ্রিক ২০০টি সাইটে এই সেবা চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ