1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

লিখটেনস্টাইনকে গুনে গুনে ‍৯ গোল দিল জার্মানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৫ Time View

২০২২ কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাই পর্বে দেখা গেল গোল আর গোল। সবই অবশ্য এক পক্ষের। একে একে ৯ গোল দিল জার্মানি। প্রতিপক্ষ লিখটেনস্টাইন যদিও ১০ জনের দল হয়ে পড়েছিল ম্যাচের ৯ম মিনিটেই। এরপর আর হেন্সি ফ্লিকের দলকে পায় কে!

বৃহস্পতিবার রাতে লিখটেনস্টাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় দেশটির সাবেক কোচ জুয়াখিম লোকে। আগেই অবশ্য দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

ইয়েন্স হোফের লাল কার্ড পাওয়া দিয়ে শুরু লিখটেনস্টাইনে দুঃস্বপ্নের। পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে দেন ইলকাই গিনদোয়ান। এরপর ২০তম মিনিটে আত্মঘাতী গোলে দ্বিতীয় গোল হজম করে জার্মানি। দুই মিনিট পর লেরয় সানে ও ম্যাচের ২৩তম মিনিটে মার্কো রয়েস লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় জার্মানি। ৭৬ থেকে ৮৯-এই ১৩ মিনিটে আরো চার গোল হজম করে লিখটেনস্টাইন। শুরুটা করেন থমাস মুলার। এরপর ৮০তম মিনিটে রিডল বাকু, ৮৬তম মিনিটে পান দ্বিতীয় গোল। সবশেষ আত্মঘাতী গোল করেন মাক্সিমিলিয়ান গাপেল!

এ নিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘জে’ গ্রুপে শীর্ষে রয়েছে জার্মানি। কেবল এক পয়েন্ট লিখস্টাইনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ