1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আরও ১ কোটি ৪০ লাখ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

বাংলাদেশকে করোনাভাইরাসের আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই টিকাগুলো বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় পাবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ।

মোমেন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ করোনাভাইরাসের টিকা সব দেশের জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে তৈরি করার দাবি জানায়। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো যেন স্থানীয়ভাবে এটি উৎপাদনে করতে পারে সেজন্য সহায়তা করার দাবিও জানানো হয়েছে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে এখন পর্যন্ত ৭৮ মিলিয়ন মানুষকে টিকা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৪৬ মিলিয়ন প্রথম ডোজ এবং ৩২ মিলিয়ন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমাদের ১৬৫ মিলিয়ন মানুষের শতকরা ৮০ ভাগকে টিকা দিতে আরও টিকার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ