1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

দুর্নীতিবাজ নেতার আওয়ামী লীগে দরকার নেই : পলক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫০ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে চান। এ জন্য আওয়ামী লীগ নেতাদের সৎ, যোগ্য, মেধাবী, আদর্শিক, বিনয়ী হতে হবে। কিন্তু অনেক নেতা চাকরি দেওয়ার নাম করে ঘুষ চায়, ভাতার জন্য ঘুষ নেয়। তাদের আওয়ামী লীগে দরকার নেই।

আজ সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক ও নিরাপদ সিংড়া হিসেবে গড়তে হবে। স্কুল, কলেজ, মাদরাসার ভবন করেছে সরকার। ৩০০ কিলোমিটার পাকা রাস্তা করে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে সার, বই দিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিচ্ছে। সিংড়ায় হাইটেক পার্ক হচ্ছে। এক কথায় সিংড়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশ্বনাথ দাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. ওদুদ মোল্লা, আ. রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ