1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

ডিজেলের দাম বাড়ায় ধর্মঘট সমাধান নয় : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও সব খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করবো যাতে ব্যথাটা কমে। তবে ধর্মঘট করে হরতাল করে বেশি একটা উপকার হবে না। সবার মত প্রকাশ করার অধিকার আছে। ধর্মঘট এর সমাধান নয়। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ ডিজেল কিংবা পেট্রল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। সেই দাম কাউকে না কাউকে বহন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সব সময় চিন্তা করেন, কী করে তাদের জীবনে উন্নতি করা যায় সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।

এর আগে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ