1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

ডিজেলের দাম বাড়ায় ধর্মঘট সমাধান নয় : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৭ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও সব খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করবো যাতে ব্যথাটা কমে। তবে ধর্মঘট করে হরতাল করে বেশি একটা উপকার হবে না। সবার মত প্রকাশ করার অধিকার আছে। ধর্মঘট এর সমাধান নয়। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ ডিজেল কিংবা পেট্রল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। সেই দাম কাউকে না কাউকে বহন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সব সময় চিন্তা করেন, কী করে তাদের জীবনে উন্নতি করা যায় সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।

এর আগে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ