1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’ হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : রেহান আসিফ আসাদ প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ কখনো হাল ছাড়িনি : মিম জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

ফাতির নৈপুণ্যে বার্সেলোনার জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

লা লিগার ম্যাচে মঙ্গলবার প্রথমার্ধে নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি আনসু ফাতি। তবে বিরতির পর এ তরুণ তারকা উপহার দিলেন চমৎকার গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে দিনামো কিয়েভকে আবারও হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি।

শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ৩২তম মিনিটে দুর্ভাগ্য বাঁধ সাধে বার্সেলোনার সামনে। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিকে ডি-বক্সে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের ডাইভিং হেডে বল পোস্টে লাগে।

বিরতির আগে সফরকারীদের সামনে সুযোগ আসে আরেকটি। অস্কার মিনগেসার ক্রসে কাছ থেকে নিকো গনসালেসের হেডে বল লাগে নিজেদের খেলোয়াড় মেমফিসের পায়ে। অন্যথায় যেতে পারত জালে।

৬৪তম মিনিটে ফাতি প্রতিপক্ষের ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়। ফাতি নিজেই প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে মেরেছিলেন।

বার্সেলোনা এগিয়ে যায় ৬৯তম মিনিটে। ডান দিক থেকে মিনগেসার ক্রসে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে বল পেয়ে যান ফাতি। ১০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ ফরোয়ার্ড। বাকি সময়ে তারা আর সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৮২তম মিনিটে আরেকটি দুর্দান্ত সেভে ব্যবধান ধরে রাখেন টের স্টেগেন। ডি-বক্সের ভেতর থেকে ভিক্তরের শট এক হাতে ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক।

৪ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ