1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয়তাবাদের জোয়ারে নির্বাচনী জয়, জোট আলোচনায় অনুতিন গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি তিন পেসারের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের জকোভিচ-নাদাল-ফেদেরারের পাশে এলিট লিস্টে জায়গা করে নিলেন আলকারাজ ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ঘনিষ্ঠ শীর্ষ রাজনীতিবিদরা গ্রেপ্তার নির্বাচন ঘিরে পাহাড়ে সেনাবাহিনীর টহল জোরদার বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের ‘তিন শর্ত’ সাতসকালেই বাড়ল স্বর্ণের দাম আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির

৮৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩০ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংস বলছে, শেষটাও অন্তত ভালো করার প্রত্যয় ছিল না মাহমুদউল্লাহ রিয়াদদের। শুরু থেকে শেষতক ছন্নছাড়া ব্যাটিং, তাতে দল গুটিয়ে গেল মাত্র ৮৪ রানেই। এটি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন স্কোর।

মাঝে প্রশ্নবিদ্ধ হয়ে থাকল ব্যাটিং অ্যাপ্রোচ। প্রথম বলেই বলেই আউট হয়েছিলেন সৌম্য সরকার ও আফিফ হোসেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রোটিয়া বোলারদের তোপে ৩৪ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট।

অথচ ওপেনিং জুটিতে ইতিবাচকই মনে হচ্ছিল নাইম শেখ আর লিটন দাসকে। সেই ইতিবাচকতা অবশ্য বেশিক্ষণ টেকেনি।

২২ বলে ২২ রানের জুটি গড়েই সাজঘরের পথ ধরেন নাইম। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে কাগিসো রাবাদাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ হন এই ব্যাটার (১১ বলে ৯)।

পরের বলে আউট সৌম্য সরকারও। রাবাদার দুর্দান্ত এক ইয়র্কার ডেলিভারি মিস করে প্যাডে লাগে বাঁহাতি এই ব্যাটারের। আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে সিদ্ধান্ত বদলে যায়। গোল্ডেন ডাকে ফেরেন সৌম্য।

এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের দিকে তাকিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু মুশফিক আরও একবার হতাশাই উপহার দিয়েছেন।

নিজের আগের ওভারের শেষ দুই বলে উইকেট পাওয়ায় রাবাদার হ্যাটট্রিকের সুযোগ ছিল। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম দুই বল কোনোমতে সামলান মুশফিক। কিন্তু তৃতীয় বলে ঠিকই উইকেট দিয়ে আসেন।

রাবাদার বাউন্সি ডেলিভারি তাল সামলাতে না পেরে ব্যাট ছুঁইয়ে দিয়ে স্লিপে হেনড্রিকসের ক্যাচ হন মিস্টার ডিপেন্ডেবল (৩ বলে ০)।

পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে ৩ উইকেটে মাত্র ২৮ রান তুলতে পারে বাংলাদেশ। এরপরও ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল থামেনি।

ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (৯ বলে ৩) মুশফিকের মতোই বাউন্সি ডেলিভারির ফাঁদে পড়েন। অ্যানরিচ নর্টজের শর্ট বল টাইগার দলপতির গ্লাভস ছুঁয়ে যায় স্লিপে মার্করামের কাছে।

আম্পায়ার আউট দিলে কী মনে করে যেন শেষ মুহূর্তে রিভিউ নিয়ে নেন মাহমুদউল্লাহ। রিপ্লেতে দেখা যায়, বল তার গ্লাভসে লেগেছে।

এমন বিপর্যয়ের মধ্যেও পরের ওভারের প্রথম বলেই আত্মঘাতী শট খেলতে যান আফিফ হোসেন ধ্রুব। ডাউন দ্য উইকেটে এসে ডোয়াইন প্রিটোরিয়াসকে হিট করতে গিয়ে বল মিস করে বোল্ড হন এই তরুণ। বাংলাদেশের ইনিংসে গোল্ডেন ডাকের খাতায় যোগ হয় আরেকটি নাম।

লিটন একটা প্রান্ত ধরে ছিলেন। অবশেষে তার উইকেটটিও তুলে নেন তাবরেজ শামসি। নিজের প্রথম ওভারে এসেই লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন প্রোটিয়া স্পিনার। ৩৬ বলে লিটনের ২৪ রানের ধীরগতির ইনিংসটিতে ছিল কেবল একটি বাউন্ডারি।

এরপর তিন ওভার উইকেট হারায়নি বাংলাদেশ। ১৬তম ওভারে শামীম হোসেন পাটোয়ারী ২০ বলে ১১ করে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে হন শামসির দ্বিতীয় শিকার।

শেষদিকে শেখ মেহেদি হাসানের ২৫ বলে ২ বাউন্ডারি আর এক ছক্কায় ২৭ রানের ইনিংসে ভর করে কোনোমতে ৮৪ পর্যন্ত গিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪/১০ (মেহেদি হাসান ২৭, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১;
কাগিসো রাবাদা ৩/২০, আনরিচ নর্টজে ৩/৮, তাবরিজ শামসি ২/২১)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ