1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

১২ বছরের নিচে এখনই টিকা নয় : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৯ Time View

ঢাকা মহানগরে স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনই ১২ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম শুরু করা হবে। আপাতত রাজধানীর আটটি স্কুলকে টিকাদান কার্যক্রমের জন্য ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ আট কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার করে ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। সেই হিসাবে একটি কেন্দ্রে দৈনিক ৫ হাজার শিশুকে দেওয়া হবে।

আজ সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে কোনো সংকট নেই। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ ডোজ দেওয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে। আরও বেশকিছু টিকা পাইপলাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, তারা আগামীতে ফাইজার ও মডার্নার টিকা দেবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদেরও টিকা দেওয়া হবে। সারাদেশের সব শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তিন কোটি ডোজ টিকা প্রয়োজন হবে।

এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জটিলতা কেটেছে। আগের তুলনায় দ্বিগুণ আল্ট্রা লো ফ্রিজার (অতি সংবেদনশীল) আছে। তাই, গ্রামেও দিতে পারব বলে আমরা বিশ্বাস করি।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ