1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিলেন লেমোস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।

আগামী ৮ থেকে ১৭ই নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে চার জাতি টুর্নামেন্ট। যেখানে ডাগআউটে দেখা যাবে মারিওকে। তার সহকারি হিসেবে থাকছেন স্থানীয় কোচ কায়সার এবং পারভেজ বাবু। দলে গোলকিপার কোচ রাখা হয়েছে আতিক ও বিপ্লব ভট্রাচার্যকে।

প্রাথমিক দলে ডাকা হবে বিপিএল খেলা আরও ৫ জন ফুটবলারকে। অনূর্ধ্ব- ২৩ দলের সাথে উজবেকিস্তানে থাকা ৬ খেলোয়াড় ও কোচরা দলের সাথে সরাসরি যোগ দেবেন শ্রীলংকায়। ২৫শে অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে ক্যাম্প।

নতুন কোচ একেবারে অপরিচিত নয় বাংলাদেশের ফুটবল আঙিনায়। কেননা তিনি দীর্ঘদিন ধরেই আবাহনীর কোচের দায়িত্ব পালন করছেন। গত তিন মৌসুম ধরে আবাহনীর দায়িত্বে থাকা এই কোচের হাত ধরেই দলটি প্রথমবারের অংশ নেয় এএফসি কাপের আঞ্চলিক পর্বে।

৩৫ বছর বয়সী মারিও লেমোস ২০১৮ পর্যন্ত আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ফিটনেস কোচ হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে কাজ শুরু করেছিলেন।

আসরে বাংলাদেশ ১১ই নভেম্বর মালদ্বীপ ও ১৪ই নভেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচগুলো হবে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ