1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৩ Time View

রাজধানীর বনানী, তেজগাঁও ও কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম মনসুর হেলাল। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে তেজগাঁওয়ের রেলস্টেশনের অদুরে একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী একজন নিহত হয়েছেন। একই রাতে বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি নিহত হন।

এছাড়া এদিন (বৃহস্পতিবার) দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর হেলাল নামে এক ব্যক্তি নিহত হন। তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ