1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

চীন থেকে এলো আরও ৫৫ লাখ ডোজ টিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

চীন থেকে করোনা ভাইরাসের আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকাগুলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মধ্যরাত ১টা ৪০ মিনিটে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এর পর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরও ৫০ লাখ ডোজ টিকা। ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা। সবশেষ সোমবার রাতে সিনোফার্ম থেকে দেশে আসে আরও ১০ লাখ ডোজ টিকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ