1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে’র সংক্ষিপ্ত তালিকায় শচীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ আগস্ট, ২০১২
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র পিপলস চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন শচীন টেন্ডুলকার। দুই বছর আগে এই পুরস্কার জেতার পর আবারও মনোনয়ন পেয়েছেন লিটল মাস্টার।

পুরস্কারের দৌড়ে আইসিসির তালিকায় আরও রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, জ্যাক ক্যালিস ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। গত বছর ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ জেতেন সাঙ্গাকারা।

পুরস্কার প্রদানের ইতিহাসে এনিয়ে তৃতীয় বারের মতো ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’র বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। পছন্দের ক্রিকেটারকে তারা ভোট দিতে পারবেন আগামী ৩১ আগস্টের মধ্যরাত পর্যন্ত। কলম্বোয় আগামী ১৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে পুরস্কার বিজয়ীর নাম। এই ঠিকানায় www.facebook.com/cricketicc পছন্দের ক্রিকেটারকে ভোট করতে পারবেন ভক্তরা।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইব লয়েডের নেতৃত্বে শ্রীলঙ্কার মারভিন আতাপাত্তু, ইংল্যান্ডের ক্লারে কর্নর, ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ও অস্ট্রেলিয়ার টম মুডির মতো ক্রিকেট বিশেষজ্ঞদের নিয়ে গড়া এলিট প্যানেল নির্বাচিত করেছেন মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘এনিয়ে তৃতীয় বছর দেওয়া হবে ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ পুরস্কারটি। এতে প্রমাণিত হয় বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের কাছে এটি কি পরিমাণ জনপ্রিয়। আমি নিশ্চিত, এবারও তারা নির্বাচিত করবে কার হাতে উঠছে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ