1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

স্বাধীনতা বিরোধীরা আবারও অপচেষ্টায় লিপ্ত: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪০ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতা বিরোধী এবং ৭৫ এর পরবর্তী সময়ের ঘাতকরাই বার বার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারা ২০২১ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। তারাই নির্বাচনকে ইস্যু করে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে তাণ্ডব চালিয়েছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখে সুখী নয়। তারা আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায়। তারা সব সময় তৎপর। তারা সময় খুঁজে নেয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দসহ পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ আরও অনেকে। অনুষ্ঠানে ৮ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ