1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয়তাবাদের জোয়ারে নির্বাচনী জয়, জোট আলোচনায় অনুতিন গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি তিন পেসারের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের জকোভিচ-নাদাল-ফেদেরারের পাশে এলিট লিস্টে জায়গা করে নিলেন আলকারাজ ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ঘনিষ্ঠ শীর্ষ রাজনীতিবিদরা গ্রেপ্তার নির্বাচন ঘিরে পাহাড়ে সেনাবাহিনীর টহল জোরদার বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের ‘তিন শর্ত’ সাতসকালেই বাড়ল স্বর্ণের দাম আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির

নেইমার নৈপুণ্যে উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৮ Time View

বিশ্বকাপ বাছাইয়ে উড়তে থাকা ব্রাজিল টানা ১০ জয়ের পর গেল ম্যাচে ড্র করেছিল। এবার সেই ধাক্কা কাটিয়ে উঠল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমার, রাফিনিয়া ও গ্যাব্রিয়েল বারবোসার গোলে উরুগুয়েকে এক কথায় উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেছেন তরুণ উইঙ্গার রাফিনিয়া। বাকি দুটি নেইমার ও বারবোসার। উরুগুয়ের হয়ে একমাত্র গোল করেন লুইস সুয়ারেজ।

ঘরের মাঠে নেইমারের নৈপুণ্যে ১০ম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেদের বাড়ানো বল সঙ্গে লেগে থাকা দুই খেলোয়াড়কে এড়িয়ে ডি বক্সে নিয়ন্ত্রণে নেন এই পিএসজি ফরোয়ার্ড। বাধা দিতে ছুটে আসা উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে এড়িয়ে আরেকটু এগিয়ে যান। বিপদ দেখে সফরকারীদের দুই খেলোয়াড় দাঁড়ান গোললাইনে। তবুও জাল খুঁজে নিতে কোনো সমস্যা হয়নি নেইমারের।

আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। আবার ডি-বক্সে বল পেয়ে যান নেইমার। তার বাঁকানো শট কোনোমতে ঠেকান মুসলেরা, কিন্তু তাতে বিপদ কাটেনি। দূরের পোস্টে ছুটে গিয়ে বল জালে পাঠান রাফিনিয়া।

বিরতির পর ৫৮ মিনিটে আবারও গোল পেয়ে যায় ব্রাজিল। কোনাকুনি শট নিয়ে এই গোলটিও করেন রাফিনিয়া। কিছুই করার ছিল না মুসলেরার।

৭৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমান সুয়ারেজ। চমৎকার ফ্রি কিকে জাল খুঁজে নেন তিনি। কিন্তু এরপর আর জালের দেখা পায়নি উরুগুয়ে। উল্টো আরেক গোল পেয়ে যায় ব্রাজিল। শেষ দিকে বারবোসা জালে বল পাঠালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

এই নিয়ে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে পরের ম্যাচেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

সমান ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ২ নম্বরে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা ইকুয়েডর ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তাদের সমান ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে কলম্বিয়া। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা পেরুর বিশ্বকাপে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ