1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪১ Time View

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।

তিনি বলেন, ভোর রাতে সংবাদ পেয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলেসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন।

এসআই এনামুল হক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও ঘটনাস্থলে উপস্থিত আছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ