1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

দেশে টিকার নিবন্ধন ছাড়িয়েছে ৫ কোটি ৩৬ লাখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪২ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে আগ্রহী মানুষের নিবন্ধনের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। সর্বশেষ তথ্যমতে, সারাদেশে টিকা নেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন পাঁচ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯৮৮ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৫ হাজার ৭৬৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৯ জন।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এই তথ্য জানানো গেছে।

সূত্র জানায়, টিকা পেতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করেছেন পাঁচ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৯২ জন এবং পাসপোর্টের মাধ্যমে সাত লাখ ১৬ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত মোট টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৯৩৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪৮৫ ডোজ।

দেশে যুক্তরাজ্যের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্র-জার্মানির ফাইজার ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮৬৬ ডোজ টিকা। এদিন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৫৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ২৩৯ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৫৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৫ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৬৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩৩৬ জন। আর মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৮৮৭ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৮৭ জনকে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ