1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

প্রধানমন্ত্রীর নামে কৃষি বিশ্ববিদ্যালয় হবে শরীয়তপুরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪২ Time View

শরীয়তপুর জেলায় ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনে খসড়া আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় নীতিগত অনুমোদনের প্রেক্ষিতে শরীয়তপুর জেলায় ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের নিমিত্ত যুগোপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, চলতি বছরের ১০ জুন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

উপমন্ত্রী বলেন, শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিনির্ভর দক্ষিণাঞ্চলে আর্থ-সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির আসন সংখ্যা কম হলে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ সম্ভবত হয় না। এই শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় করার মধ্যমে এই সমস্যার অনেকটা লাগব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ