1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২
  • ১২৬ Time View

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৫০ কোটি টাকার মুদারবা সাব অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এঙ্গলবার এসইসির নিয়মিত ৪৪১ তম কমিশন সভায় এ অনুমোদন করা হয়েছে।

এসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্ডের মেয়ার হবে ইস্যু তারিখ থেকে ৬ বছর। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট কোম্পানি এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই শুধুমাত্র এ বন্ড ক্রয় করতে পারবে।

উল্লেখ্য, অফার ডকুমেন্ট অনুযায়ী এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাসেল-২ এর শর্ত পূরণ, টাইয়ার-২ মূলধন বৃদ্ধি, ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখা ইত্যাদি কাজে ব্যয় করা হবে।

এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা, মার্কেট লট ২০টি এবং নূন্যতম চাঁদা ১ কোটি টাকা। এছাড়া এ বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ