1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

শেষ চারের লড়াইয়ে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬৪ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায়।

টুর্নামেন্টের শেষ চারে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের জন্য শেষ চারে যাওয়া সহজ হলেও রাজাস্থানের সমীকরণ বেশ কঠিন।

সাকিবের কলকাতা বর্তমানে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে। প্লে অফ নিশ্চিত করতে প্রয়োজন শুধু একটি জয়। কলকাতার ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট ও রাজাস্থানের সমান ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট। শেষ চারে উঠতে হলে কলকাতার আজকের ম্যাচটিতে জয় প্রয়োজন। আর না হয় অন্য ম্যাচের ওপর নির্ভর করতে হবে কলকাতাকে। নিজের হাতে মরগ্যানের দলের নিজেদের ভাগ্য। অন্যদিকে রাজস্থানের জন্য পাহাড় সমান হিসাব-নিকেশ।

রাজাস্থানের আজ কলকাতার বিপক্ষে ১২৫ রানের বেশি ব্যবধানে জয় লাভ করতে হবে এবং আগামীকাল হায়দারাবাদের মুম্বাইকে হারাতে হবে ৪০রানের বেশি ব্যবধানে। ১২৫ রানের ব্যবধানে ম্যাচ জয় এমন সমীকরণ টি-টুয়েন্টি ক্রিকেটে অনেক কঠিন।

মুস্তাফিজের দল তাদের শেষ ম্যাচে মুম্বাইয়ের কাছে বড় ব্যবধানে হেরে প্লে অফের যাত্রা কঠিন করে ফেলেছে। সেদিকে সাকিবের কলকাতা তাদের শেষ ম্যাচে হেসে খেলে জয় লাভ করেছে যেখানে টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার সাকিব দুর্দান্ত একটি রান আউট করেছেন ও একটি উইকেট নিয়েছেন।

এখন পর্যন্ত রাজস্থানের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। এই আসরে ১৪টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। আজকের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সাকিবের কলকাতা নাকি রেকর্ড গড়ে মুস্তাফিজের রাজাস্থান প্লে অফ নিশ্চিত করবে তাই এখন ভক্তদের মনে প্রশ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ