1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘মিস আর্থ বাংলাদেশ’র মুকুট জিতলেন নাইমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯ Time View

এবারের ‘মিস আর্থ বাংলাদেশ’ তথা পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন উম্মে জমিলাতুন নাইমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত শুক্রবার আয়োজিত এবারের গালা রাউন্ডে মিস আর্থ বাংলাদেশ-২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’- এরপর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। এই আয়োজনে অংশ নিতে গত বছর থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতা।

এবারের গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হয়েছেন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার ও ফাহমিদা বর্ষা। এ ছাড়া ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন।

আয়োজনটির ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী, মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন।

মিস আর্থ বাংলাদেশ ২০২১-এর এবারের আসরটি আয়োজন করে লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১। আয়োজকরা জানান, যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করেই মিস আর্থ বাংলাদেশ-এর প্রতিনিধি নির্বাচিত হয়।

এ ছাড়া অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমদ খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুকিত মজুমদার বাবু, মোতাসিম বিল্লাহ ফারুকী, নায়লা বারী ও ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবারের গালা রাউন্ডে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ