1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

‘মিস আর্থ বাংলাদেশ’র মুকুট জিতলেন নাইমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২ Time View

এবারের ‘মিস আর্থ বাংলাদেশ’ তথা পরিবেশ সচেতন সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন উম্মে জমিলাতুন নাইমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত শুক্রবার আয়োজিত এবারের গালা রাউন্ডে মিস আর্থ বাংলাদেশ-২০২১ বিজয়ী ঘোষণা করা হয় নাইমাকে।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড’ ও ‘মিস ইউনিভার্স’- এরপর গুরুত্বপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মনে করা হয় ‘মিস আর্থ’কে। এই আয়োজনে অংশ নিতে গত বছর থেকে বাংলাদেশে আয়োজন করা হচ্ছে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতা।

এবারের গালা রাউন্ডে মিস এয়ার, ফায়ার ও ওয়াটার বাংলাদেশ হিসেবে ভূষিত হয়েছেন যথাক্রমে সাকিলা তানহা, পিয়াল সরকার ও ফাহমিদা বর্ষা। এ ছাড়া ফারজাহান পিয়া ও আরুশা আবিদা যথাক্রমে মিস বিউটিফুল ফেস ও মিস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নির্বাচিত হয়েছেন।

আয়োজনটির ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী, মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলম এবং রোটারি ফার্স্ট লেডি রোকেয়া ফারুকী বিজয়ীদের মুকুট পরিয়ে দেন।

মিস আর্থ বাংলাদেশ ২০২১-এর এবারের আসরটি আয়োজন করে লাইসেন্সি প্রতিষ্ঠান ত্রিপল নাইন গ্লোবাল ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১। আয়োজকরা জানান, যোগ্যতা হিসেবে প্রতিযোগীদের শিক্ষা, মেধা, পরিবেশ চিন্তা ও উপস্থাপনার ভঙ্গিকে মানদণ্ড হিসেবে বিবেচনা করেই মিস আর্থ বাংলাদেশ-এর প্রতিনিধি নির্বাচিত হয়।

এ ছাড়া অনুষ্ঠানে সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমদ খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুকিত মজুমদার বাবু, মোতাসিম বিল্লাহ ফারুকী, নায়লা বারী ও ড. এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবারের গালা রাউন্ডে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ