1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৪ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টির বাধা ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

একজন কম নিয়েও জিতল বায়ার্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

জার্মান বুন্দেসলিগায় শুক্রবার রাতে দশজন নিয়েও জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তারা ৩-১ গোলে হারিয়েছে ফুয়ের্থকে।

অবশ্য ফুয়ের্থের মাঠে প্রথমার্ধেই দুটি গোল পায় বায়ার্ন। ম্যাচের ১০ মিনিটে থমাস মুলার গোল করে এগিয়ে নেন দলকে। আর ৩১ মিনিটে জসুয়া খিমিচ গোল করে ব্যবধান বাড়ান।

বিরতি থেকে ফেরার ৩ মিনিটের মাথায় বায়ার্ন দশজনের দলে পরিণত হয়। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেঞ্জামিন পাভার্ড। বাকি সময় দশজন নিয়ে খেলেও জয় ছিনিয়ে নিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

এই অর্ধে ৬৮ মিনিটে বায়ার্ন আরও একটি গোল পায়। সেটি অবশ্য আসে আত্মঘাতি খাত থেকে। ফুয়ের্থের সেবাস্তিয়ান গ্রিয়েসবেক নিজেই নিজেদের জালে বল জড়িয়ে আরও এগিয়ে দেন বাভারিয়ানদের। অবশ্য ৮৭ মিনিটে ফুয়ের্থের সেডরিক ইটেন একটি গোল শোধ দেন। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এ জয়ে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। সমান ম্যাচ থেকে ফুয়ের্থের সংগ্রহ ১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ